-
-10% Off
₹200.00Original price was: ₹200.00.₹180.00Current price is: ₹180.00.এই বইয়ের দশটি গল্প কনকনে শীতের ভেতর দিয়ে হাঁটে। কুয়াশা কোনও একটি গল্প নয়, এটি একটি সময়। এমন এক সময়, যখন শব্দ কমে যায়, আলো নরম হয়, আর মানুষ নিজের ভেতরের দিকে একটু বেশি তাকায়। এই বইয়ের গল্পগুলো সেই তাকিয়ে থাকার মুহূর্তগুলো ধরার চেষ্টা। কোথাও স্মৃতি ভারী, কোথাও নীরবতা কথা বলে, কোথাও আবার হালকা হাসির আড়ালে জমে থাকে দীর্ঘশ্বাস।
-
-10% Off
₹160.00Original price was: ₹160.00.₹144.00Current price is: ₹144.00.অনেক লেখকের মতোই আমার লেখালেখির হাতেখড়ি কবিতা দিয়ে। পরবর্তীকালে শৈশবের সেই সব কবিতায় ছন্দ মিল খুঁজে পেলে কাব্যগুণ আমিও খুঁজে পাইনি। বয়স বাড়ার সাথে সাথেই কবিতা লেখার ধরন পাল্টাতে শুরু করে। মূলতঃ খ্যাতনামা কবিদের কবিতা পড়ার কারনেই বুঝতে পারি যে এবার অন্ততঃ প্রকৃত অর্থে কবিতাটা লেখার প্রচেষ্টা করতেহবে। সময় এগিয়েছে। কবিতা থেকে গল্প, নাটক, চিত্রনাট্য এবং ইদানিং গানলেখার প্রচেষ্টায়( অপচেষ্টাও বলতে পারেন) সময় দিতে শুরু করি। সরকারী চাকুরী জীবনের ফাঁকে ফাঁকে সময় করে সাদা খাতায় আঁকিবুকি করতে করতেই দুঃসাহসের ডানায় ভর করে গত বছর বন্ধুবান্ধবের প্রশ্রয়ে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশ করার জন্য ” খোলাপাতা” নামে একটা বই ছাপার অক্ষরে প্রকাশ করেই ফেললাম। প্রকাশক “দি টাইমলাইন পাবলিকেশন”। পাঠকদের প্রশংসা যেমন পেয়েছি ,সমালোচনার ঝড়ও সামলে নিয়েছি নির্লজ্জতার বর্ম গায়ে চাপিয়ে। এ বছর ” দি টাইমলাইন পাবলিকেশন” – এর কর্ণধার বিক্রম সরকারের প্রশ্রয়ে আবারো আরেকটি বই প্রকাশে উদ্যোগী হয়েছি। এবারের বইটির নাম” পঞ্চব্যাঞ্জন”। চেষ্টা করেছি স্বল্প পরিসরে পাঠকদের হাতে গান, কবিতা, গল্প,গল্পাণু, চিত্রনাট্যের পসরা তুলে দিতে। আপনাদের প্রশংসা বা সমালোচনা যাই প্রাপ্তি ঘটুক, সেটাই আমার আগামীতে চলার পথের পাথেয় হবে এ প্রত্যাশা রাখতেই পারি। নমস্কার।
-
-10% Off
₹160.00Original price was: ₹160.00.₹144.00Current price is: ₹144.00.পুরনো প্রেম মানে পুরোনো অভ্যেস। যাতে নতুন আড়ম্বর নেই ঠিকই, কিন্তু আছে চিরাচরিত স্বস্তি। তাই পুরনো প্রেমকে প্রত্যেক দিন নতুন মোড়কে আবিষ্কার করার মধ্যেও থাকে এক্সাইটমেন্ট। তাই সব বাসি খারাপ নয়, ঠিক আমার প্রেমের মতোই ‘ভালো অথচ বাসি’। ‘আমি তোমার শেষ প্রেম হতে চাই’ – এই ভাবনা থেকে উঠে আসা কিছু লেখা আর বেশ কিছু বড়দের প্রেমের লিমেরিক রইল আপনাদের জন্য।
Horror Story Books
-
-10% Off
₹450.00Original price was: ₹450.00.₹405.00Current price is: ₹405.00.ভারতীয় তন্ত্রের পাশাপাশি এবার হাড়হিম করা সফর ইজিপ্ট আর মেসোপটেমীয় সভ্যতার সেই আদিম বীভৎসতায়। অপদেবী ল্যামাশতুর রক্তপিপাসা, পাজুজুর তপ্ত নিঃশ্বাস কিংবা প্রাচীন মমির নিথর অভিশাপ—নিষিদ্ধ কাল্ট ও মায়াতন্ত্রের অন্ধকার এখানে প্রতি মুহূর্তে শিহরণ জাগাবে। প্রতিটি গল্পে লুকিয়ে আছে গা ছমছমে বিভীষিকা আর আদিম প্রেতাত্মাদের আর্তনাদ। এই গোলকধাঁধায় পা রাখা মানেই এক অবর্ণনীয় নরকের মুখোমুখি হওয়া; যে অন্ধকার জগৎ থেকে ফিরে আসার সব পথ চিরতরে রুদ্ধ।
-

-10% Off
₹475.00Original price was: ₹475.00.₹428.00Current price is: ₹428.00.‘নেকড়ে মানব, রাতের নীরব আতঙ্ক’ বইটি অতিপ্রাকৃত রহস্য ও শিহরণে ঠাসা। লোকগাথা অনুযায়ী, পূর্ণিমার রাতে অভিশপ্ত বা বিশেষ শক্তিবলে মানুষ যখন হিংস্র নেকড়েতে রূপান্তরিত হয়, তখনই শুরু হয় বিভীষিকা। বইটিতে এই রহস্যময় সত্তার রক্তপিপাসু স্বভাব এবং রাতের অন্ধকারে তাদের নিঃশব্দ বিচরণ ফুটিয়ে তোলা হয়েছে। মানুষের ভেতরের আদিম পশুত্ব আর অশুভ শক্তির এক রোমাঞ্চকর সংঘাত এই কাহিনীর মূল উপজীব্য, যা পাঠককে শেষ পর্যন্ত আচ্ছন্ন করে রাখে।
-
-10% Off
₹490.00Original price was: ₹490.00.₹440.00Current price is: ₹440.00.“বেতাল” নামটা চেনা লাগলেও, এই উপন্যাসটি বিক্রম-বেতাল / বেতাল পঞ্চবিংশতির কোনো প্রচলিত বা আধুনিক সংস্করণ নয়। এটি সম্পূর্ণ ভিন্ন এক আখ্যান। গল্পটিতে শুধুমাত্র বেতাল কি বা তার উৎপত্তি কিভাবে অথবা তার ক্ষমতার প্রভাব কতটা এতটাই নয়, বরং উন্মোচিত হয়েছে মানুষের অবদমিত প্রবৃত্তির কথা। অসীম ক্ষমতা পেলে একজন সাধারণ মানুষ কতটা ভয়ংকর হতে পারে? আমরা যাদের ‘ভালো’ বলে জানি, তারা কি সত্যিই ভালো, নাকি খারাপ হওয়ার সুযোগ পায়নি বলেই ভালো? মানুষের আসল রূপ ও পিশাচ চরিত্রের সংমিশ্রণে গড়ে উঠেছে “বেতাল : পূর্বখণ্ড” এটি শুধুমাত্র একটি ভৌতিক গল্প নয়, বরং একটি ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার।
49th International Kolkata Book Fair